Health

ITBD https://bmainn.blogspot.com/2020/12/blog-post_29.html

শোয়াচান পাখি লিরিক্স


শোয়াচান পাখি
আমার শোয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব মেলে দুটি আঁখি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে বুঝলাম না চালাকি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

গানঃ শোয়াচান পাখি

শিল্পীঃ বারী সিদ্দিকী

ছায়াছবিঃ শ্রাবণ মেঘের দিন

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?