ITBD
https://bmainn.blogspot.com/2021/04/blog-post.html
দাঁত ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত আসে
"দাঁত ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত আসে”, “সকালে ঘুম থেকে উঠে থুথু ফেললে তাতে রক্ত দেখা যায়”, “আপেল পেয়ারা কামড়ে খেতে গেলে দেখি তাতে রক্ত লেগে আছে”- মুখ ও দন্তচিকিৎসকদের কাছে রোগীকে অহরহই এমন অভিযোগ করতে দেখা যায়। আসুন জেনে নিই এমন সমস্যার সম্ভাব্য কিছু কারণ ও প্রতিরোধ।
১) মাড়ির প্রদাহজনিত রোগ (gingivitis, periodontitis)- প্রধানতম কারণ।
২) শক্ত ব্রিসলের টুথব্রাশ ব্যবহার করা, বেশি জোরে চাপ/ঘষা দিয়ে দাঁত ব্রাশ করা।
৩) ভুল পদ্ধতিতে ডেন্টাল ফ্লস ব্যবহার করা।
৪) শরীরে হরমোনের তারতম্য, যেমন- বয়ঃসন্ধি, গর্ভাবস্থা।
৫) মুখে ত্রুটিপূর্ণ restoration(filling) বা prosthesis(artificial crown, bridge, denture) এর উপস্থিতি,
৬) রক্তের রোগ, যেমন- idiopathic thrombocytopaenic purpura, haemophilia, leukaemia.
৭) Scurvy.
৮) কিছু সুনির্দিষ্ট ঔষধ সেবন।
Periodontitis এ শিরশির অনুভূতি, মুখে দুর্গন্ধ আরও বাড়ে, দাঁত ও মাড়ির মধ্যবর্তী অংশে আরও বেশি calculus (পাথর) জমা হতে থাকে। ফলে মাড়ি দাঁত থেকে সরে গিয়ে আলগা হয়ে যায়। তখন মাড়ির এই ফাঁক দিয়ে খাবার ঢুকে ইনফেকশন হতে পারে। ধীরেধীরে দাঁতকে চোয়ালের সঙ্গে আটকে রাখে যে periodontal ligament, তা ক্ষতিগ্রস্ত হয়; চোয়ালের হাড়েও ক্ষয় দেখা দিতে পারে! এতে দাঁত নড়বড়ে হয়ে যায়, নিজে থেকে দাঁত পড়েও যেতে পারে। এই Periodontitis রক্তনালীতে চর্বি জমা, হৃদরোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং গর্ভকালীন জটিলতার ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে মনে করা হয়! অথচ gingivitis পর্যায়ে থাকতেই চিকিৎসা করিয়ে ফেললে periodontitis খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল।
১) প্রতিদিন সকালে নাশতা খাওয়ার পর এবং রাতে ঘুমানোর আগে নরম ব্রিসলযুক্ত টুথব্রাশ দিয়ে, মৃদু চাপে, "সঠিক পদ্ধতি মেনে" দাঁত ব্রাশ করা। ব্রাশ করার পর পরিষ্কার আঙুল দিয়ে হালকাভাবে মাড়ি মাসাজ করা।
২) দুই দাঁতের মধ্যবর্তী অংশে জমে থাকা ডেন্টাল প্লাক ও খাদ্যকণা দূর করার জন্যে সঠিক পদ্ধতিতে ডেন্টাল ফ্লস ব্যবহার করা। টুথপিক, পিন বা এ জাতীয় কোনওকিছু নয়।
৩) দৈনন্দিন চাহিদামত ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া। আমলকী, আনারস, লেবু, কমলা, পেয়ারা, কাঁচামরিচ প্রভৃতিতে ভিটামিন সি রয়েছে।
৪) ধূমপান, পান-জর্দা, গুল বা যে কোনও তামাকজাতীয় পণ্য সেবন থেকে বিরত থাকা।
৫) ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
৬) অন্তত ৬ মাস পর পর একজন ন্যুনতম BDS ডিগ্রিধারী এবং BMDC কর্তৃক রেজিস্টার্ড মুখগহ্বর ও দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দাঁত ও মুখগহ্বরের চেক আপ করানো।
আজ ১২ মে ২০২০, বিশ্বজুড়ে Gum health day 2020 পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য "Say NO to bleeding gums". আপনার যদি মাড়ি থেকে রক্ত আসার সমস্যা থাকে, তাহলে দেরি না করে নিকটস্থ ডেন্টাল সার্জনকে দেখান, পরামর্শ ও চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
- ডা. ইফফাত সামরিন মুনা।
ডেন্টাল সার্জন।
মডারেটর, ডিএসডিআর।
[স্বাস্থ্য বিষয়ক যে কোনও সমস্যায় আপনাদের পাশে আছে DSDr.। গ্রুপে জয়েন করার আগে নিয়মকানুন দেখে না থাকলে একবার দেখে নিন। পরামর্শ পেতে গ্রুপের description এ যেভাবে বলা আছে, সেভাবে পোস্ট করুন।]

0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন