Health

ITBD https://bmainn.blogspot.com/2020/10/nobi-mor-poroshmoni.html

নবী মোর পরশমণি - Nobi Mor Poroshmoni - ইসলামিক গান


নামঃ নবী মোর পরশমণি
Title: Nobi Mor Poroshmoni
ধরণঃ ইসলামিক গান
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

 

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।।

 

নবী মোর নুরে খোদা

তার তরে সকল পয়দা

আদমের কলবেতে তারই নুরের রৌশনী।।

 

ঐ নামে সুর ধরিয়া

পাখী যায় গান করিয়া

ঐ নামে আকুল হইয়া ফুল ফোতে সোনার বরণী।।

 

চাঁদ সুরুয গ্রহ তারা

তারই নউরের ইশারা

নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী।।

 

নিদানে আখেরাতে

ত্বরাইতে পুল সিরাতে

কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?