Health

ITBD https://bmainn.blogspot.com/2018/07/blog-post_56.html

শ্রাবনের মেঘগুলো


শ্রাবনের মেঘগুলো
Title: Sraboner Meghgulo
ব্যান্ডঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ স্বপ্নের পথযাত্রী



আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।।

কবিতার বই সবে খুলেছি,
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাঁপা মাধবী,
বাগান বিলাসী হেনা দুলেছে।। (২)
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?

মেঘেদের যুদ্ধ শুনেছি,
সিক্ত আকাশ কেঁদে চলেছে,
থেমেছে হাঁসের জলকেলী,
পথিকের পায়ে হাটা থেমেছে।। (২)
আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?

আজ কেন মন উদাসী হয়ে,
দূর অজানায় চায় হারাতে?
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণ ঝরায়ে।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
2 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?